মেহেরপুর নিউজ:
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স পুলিশসহ অংশীদারি সব প্রতিষ্ঠানের সঙ্গে ম্যাজিস্ট্রেটদের সেতুবন্ধ সৃষ্টি করে। এর মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার পথে বিভিন্ন প্রতিবন্ধকতা দূর হবে। বিচার বিভাগের সব অংশীদারের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সাধারণ মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা সহজ হবে। মেহেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত।
শনিবার সকালের দিকে মেহেরপুর জেলা জজ আদালত মিলনায়তনে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোঃ শহিদুল্লাহ্।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রে শরিয়ত উল্লাহ’র সঞ্চালনায় পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্সে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো জামিরুল ইসলাম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ অলোক কুমার দাস, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রে তারিক হাসান,তারিকুল ইসলাম, পিপি পল্লব ভট্টাচার্য, নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পাবলিক প্রসিকিউটর আসাদুজ্জামান, জেল সুপার মনির আহমেদ,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহর রহমান, মুজিব নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন নাহার, জেলা আইনজীবি সমিতির সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক খ ম ইমতিয়াজ হারুন বিন জুয়েল প্রমুখ।