মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার কাঁঠালপোতা যুব কমিটির উদ্যোগে কাঁঠালপোতা গ্রামের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে কাঁঠালপোতা গ্রামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কাঁঠালপোতা যুব কমিটির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলাউদ্দিন মন্ডল। অন্যদের মধ্যে আব্দুল আজিজ বিশ্বাস, রাশেদুল ইসলাম, রিপন হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।এর আগে সেখানে ক্রীড়া প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এবং কাঁঠালপোতা গ্রাম থেকে এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।