মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে, ৭ মার্চ এর ভাষন,বাঙালির মুক্তিসনদ, শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মূনীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টন (অব) মোঃ আব্দুল মালেক। বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ আমানুল্লাহ,জেলা মডেল মসজিদের ইমাম মাও সাদীকুর রহমান, তাওহীদুল ইসলাম প্রমূখ।