গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়াল গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দিনমজুর আতিয়ার রহমান ও সাহাদুল ইসলামকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ।
বুধবার সকালে ক্ষতিগ্রস্থদের বাড়ি পরিদর্শন শেষে তাদের আর্থিক সহযোগিতা প্রদান করেন। চেয়ারম্যান সোহেল আহমেদ বলেন, অগ্নিকান্ডে খবর পেয়ে সকালে ক্ষতিগ্রস্থ পরিবারের বসতবাড়ি পরিদর্শন করেছি। ব্যক্তিগত ভাবে তাদের আর্থিক সহযোগিতা করা হয়েছে।
তিনি আরো বলেন, তাদের সরকারি সহযোগিতা করার জন্য উপজেলা নির্বাহী অফিসার ও মেহেরপুর জেলা প্রশাসক বরাবর সাহায্যে চাইবো। ক্ষতিগ্রস্থ আতিয়ার রহমান বলেন, আমি বর্তমানে খোলা আকাশের নিচে সন্তান নিয়ে বসবাস করছি। সন্তানদের মুখে দু’মুঠো ভাত তুলে দেয়ার মত অবস্থা আমার নাই।
উল্লখ্য, গত মঙ্গলবার দিবাগত রাতে গোয়াল ঘরে মশার কয়েল থেকে আগুন লেগে বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায় আতিয়ার রহমানের।আতিয়ার রহমান মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ানের চর গোয়াল গ্রামের পাইকপাড়ার সামসুদ্দিন ওরফে সামুর ছেলে।