মেহেরপুর নিউজ:
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার দুপুরে দিকে পুলিশ লাইন ড্রিলসেড মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে নারী-পুরুষের সমতা, টেকসই আগামীর মূলকথা” শ্লোগানে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম,মুকুল হোসেন প্রমূখ। আলোচনা সভায় নারীর প্রতি সবধরনের বৈষম্যের অবসান ঘটিয়ে একটি সুখী ও সমৃদ্ধ বিশ্ব গড়ার প্রত্যয়ে ব্যক্ত করেন বক্তারা।