মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা মোবাইল সার্ভিসিং কোর্সের সনদ পত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মোবাইল সার্ভিসিং কোর্সের সনদ পত্র বিতরণ হয়।
সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ, সদর থানার ওসি মেজবাউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দিন, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, শাহজামান, মতিউর রহমান প্রমূখ।