সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনী উপজেলার সর্বত্রই গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে। বৃষ্টির হওয়ার ফলে উপজেলার বিভিন্ন সড়কে ইটভাটার মাটিবাহি গাড়ি থেকে সড়কে মাটি পড়ে কাঁদায় পরিণত হয়েছে। ফলে জন-দুর্ভােগ চরমে। বিশেষ করে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক,হাড়িয়াদহ,ধানখােলা সড়কসহ উপজেলার বিভিন্ন সড়কে ইটভাটার গাড়ী করে মাটি বহন করার ফলে জন-দুর্ভােগ চরমে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়ে তা কয়েক ঘণ্টা স্থায়ী থাকে। বৃষ্টির পরিমাণ হালকা হওয়ায় কােথাও পানি জমেনি। তবে উপজেলার বিভিন্ন সড়কে সড়কে ছিটিয়ে থাকা মাটির উপর গুড়িগুড়ি বৃষ্টি পড়লে,তা কাঁদায় পরিণত হয়। ফলে ওই সব সড়কে মানুষ চলাচল ব্যাহত হচ্ছে। এ জন-দুর্ভােগ লাঘবের জন্য উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসি।