মেহেরপুর নিউজ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মেহেরপুর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম,স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক এ্যাড ইব্রাহিম শাহিন,বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, আব্দুল মান্নান,কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য শামীম আরা হীরা প্রমূখ।