মেহেরপুর নিউজ:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশের পারস্পারিক সহযোগিতায়,মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ৪ দিন ব্যাপী সুবিধাবঞ্চিত শিশুদের শিশু কিশোর ক্রীড়া প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মধ্যে ভাতা প্রদান করা হয়।
মঙ্গলবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলার কোমরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রশিক্ষনার্থীদের মাঝে ভাতা প্রদান করা হয়। জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ উপস্থিত থেকে মুজিবনগরের কোমরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১২০ জন ও মুজিব নগর সরকারি শিশুপরিবারের ৮০ জন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ২৫০ টাকা করে বিতরণ করা হয়।