মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে নবীন বরন ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার দুপুরের দিকে চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আবেগঘন পরিবেশের মধ্যে দিয়ে আয়োজিত হয় নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান। আয়োজিত এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। একই অনুষ্ঠানে বিদায় জানানো হয় এসএসসি পরীক্ষার্থীদের।
চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুল ইসলাম খোকনের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মিয়ারুল ইসলাম। বিদায় বরন অনুষ্ঠানে নবাগত ছাত্রী ছাত্রীদের ফুল ছিটিয়ে বরণ এবং এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিয়ে বিদায় জানানো হয়।