মেহেরপুর নিউজ:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহিনী অর্থাৎ “ক” শ্রেণীর পরিবারের জন্য নির্মিত আশ্রায়ন-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ে ৮ হাজার ২১০টি গৃহ ও চতুর্থ পর্যায়ে ১ম ধাপে ৩১ হাজার ১৫৫ টি গৃহ সর্বমোট ৩৯ হাজার ৩৬৫ টি গৃহ উপকার ভোগী পরিবারের নিকট জমিসহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এরই অংশ হিসেবে মেহেরপুর সদর উপজেলা ৬১ টি পরিবারকে ঘর প্রদান করা হয়েছে। একই সাথে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর প্রদানের উদ্বোধন করেন। এ উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনাতনে মেহেরপুর সদর উপজেলার ভূমিহীন পরিবারের মধ্যে ঘরের কাগজপত্র হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান উপস্থিত থেকে মেহেরপুর সদর উপজেলা পর্যায়ের ঘর প্রদান করেন। এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ, ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।