মেহেরপুর নিউজ:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্গন ও দেশাত্মবোধ সঙ্গীত প্রতিযোগিতা। আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ শিশু একাডেমি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে শিশু একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আইয়ুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার রনী খাতুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক নূরুল আহমেদ। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।