মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌর ইমাম পরিষদের উদ্যোগে মেহেরপুর নিউজের সহযোগিতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় মেহেরপুর মডেল জামে মসজিদে মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।পবিত্র রমজানের ২য় দিনে মেহেরপুর পৌর ইমাম পরিষদের সম্পাদক ও মেহেরপুর থানা মসজিদের ইমাম, কোর্ট পাড়া ইনতেবাহুল উম্মাহ মাদরাসার মুহতামিম মুফতি আবদুল্লাহ আল মামুন। “হাদিসের আলোকে রমজানের বর্জনীয়” বিষয় সমূহ “সম্পর্কে আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানের পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ ইয়ানুর,গজল পরিবেশন হুজাইফা।