সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ওষধ ব্যবসায়ি এবং সমাজ সেবক গােলাম মােস্তফা বিশ্বাস ইন্তেকাল করেছেন (ইন্না—–রাজিউন)। মৃত্যুকালে তিনি মা,২ সন্তান,১০ ভাই-বােনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
গােলাম মােস্তফা গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের মৃত উমেদ আলী বিশ্বাসের সেজাে ছেলে। মােস্তফা দীর্ঘ বছর যাবত কয়েকটি জটিল রােগে ভূগছিলেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে গাংনীর শিশিরপাড়া গ্রামে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খােকন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক,মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভােকেট মিয়াজান আলী,মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হােসেন, গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, গাংনী পৌরসভার কাউন্সিল মিজানুর রহমান,মরহুম গােলাম মােস্তফার ছেলে তুরিন বিশ্বাস।
পরে শনিবার রাত পৌনে ১১টার দিকে মােস্তফার নিজ গ্রাম গাংনী উপজেলার সহড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে দ্বিতীয় জানাজা শেষে রাত ১১টার দিকে পারিবারিক গােরস্থান ময়দানে দাফন সম্পন্ন হয়। এর আগে শনিবার (২৫ মার্চ) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শনিবার সকাল ১০টার দিকে তিনি নিজ বাসভবন গাংনী উপজেলা শহরের শিশিরপাড়ায় অসুস্থ্য হয়ে পড়েছিলেন। পরিবারের সদস্যরা তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার ৭ ঘণ্টা পর মারা যান।