মেহেরপুর নিউজ:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের উদ্যোগে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।জিনিয়াস ল্যাবরেটর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রীতা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন উপাধাক্ষ শামসুর রহমান টুটুল, সহকারী শিক্ষক হাবিবুর রহমান প্রমূখ। পরে সেখানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।