মেহেরপুর নিউজ:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
জেলা প্রশাসক ডা.মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জুমপর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম।”জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন শীর্ষক”আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম পিপি পল্লব ভট্টাচার্য প্রমূখ।এর আগে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।