মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভার শহরের মিয়া পাড়ার ৪৭০ মিটার সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরের দিকে মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়। ২৮ লক্ষ টাকা ব্যায় সাপেক্ষে সড়ক টি নির্মাণ কাজ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আল মামুন, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মনজুরুল কবির রিপন, সংরক্ষিত কাউন্সিলর রোকসানা কামাল রুনু প্রমুখ