মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের রাজস্ব, কৃষি খাস জমি ব্যবস্থাপনা, আশ্রায়ন প্রকল্প বাস্তবায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সদর উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম প্রমুখ।