মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌর ইমাম পরিষদের উদ্যোগে মেহেরপুর নিউজের সহযোগিতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বেলা ১১ টায় মেহেরপুর মডেল জামে মসজিদে মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পবিত্র রমজানের ৮ম দিনে মেহেরপুর জেলা মডেল মসজিদের ঈমাম মুফতি সাদিকুর রহমান সাহরী ও ইফতারের ফাযায়েল ও মুস্তাহাব ওয়াক্ত বিষয়ের উপর আলোচনা করেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আল্লাহর দরগা মাদরাসার ছাত্রঃ হাফেজ মোঃ রেজওয়ান।গজল পরিবেশন করেন-ঃ ঝাঝা হরিরামপুর বাইতুত তাকওয়া হাফেজিয়া মাদরাসার শিক্ষক মাওলানা ইসরাফিল হোসেন।