মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভার উদ্যোগে মেহেরপুর পৌর এলাকার থানা সড়কে ড্রেনসহ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরের দিকে পৌর এলাকার থানা সড়কে ড্রেনসহ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন থানা সড়কের ড্রেনসহ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন।এ সময় সেখানে মোনাজাত করা হয়। কাউন্সিলর আল মামুন, দিল আফরোজ জোসনা, পৌরসভার সহকারী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, মইনুদ্দিন ময়না, আসাদুল ইসলাম,আবুল হাশেম প্রমুখ বক্তব্য রাখেন।
পরে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন মাটিতে কোপ দিয়ে ড্রেনসহ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন। প্রায় ২০ লক্ষ টাকা ব্যায় সাপেক্ষে সড়কসহ ঐ ড্রেনটি নির্মাণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।