মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে ব্রিটিশ আমেরিকা টোব্যাকো কোম্পানির প্রচার ও বিজ্ঞাপন বক্স জব্দ । বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি কলেজ মোড় এলাকায় এই অভিযান চালানো হয়। সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে অভিযানে ব্রিটিশ আমেরিকা টোব্যাকো কোম্পানির প্রচার ও বিজ্ঞাপন বক্স জব্দ করা হয়।
অভিযান সূত্রে জানাযায়, মেহেরপুর সরকারি কলেজ মোড় এলাকায় ধুমপানে আকৃষ্ট করতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির বিপুল পরিমাণ অবৈধ বিজ্ঞাপন সামগ্রী জুদ রয়েছে এমন তথ্য পেয়ে অভিযান চালান সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম। অভিযান চলাকালে কোম্পানিটির অবৈধ বিজ্ঞাপন সামগ্রী (টুল বক্স, টুল কিট, ট্রেড লেটার, প্যাক ডিসপেন্সার ইত্যাদি) জব্দ করা হয়। পরে ধুমপান ও তামাকজাত দ্রুব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন অনুযায়ী এসব বিজ্ঞাপন সামগ্রী জব্দ করা হয়।