মেহেরপুর নিউজ:
ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে মুজিবনগর আম্রকাননেবীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, বিজিবি, আনসার ভিডিপি, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর( বি এন সিসি) সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গার্ল গাইড দল এবং সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীরা গার্ড অব অনার প্রদান ও বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত।
সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মুজিবনগর আম্রকাননের শেখ হাসিনা মুক্ত মঞ্চের সামনে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মুজিবনগর দিবস প্যারেডের সালাম গ্রহণ করেন।
বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, বিজিবি, আনসার ভিডিপি, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর( বি এন সিসি) সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গার্ল গাইড দল এবং সরকারি শিশু পরিবারের ছেলেরা প্যারেডে অংশগ্রহণ করেন। এর আগে জাতীয় সঙ্গীতের সুরে মুজিবনগরের মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম মন্ত্রীর সাথে ছিলেন। এরপর রয়েছে স্মৃতিকেন্দ্রে পুষ্পস্তবক অর্পণ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।