মেহেরপুর নিউজ:
মেহেরপুর ব্রাইট স্টার ক্লাবের উদ্যোগে ব্রাইট স্টার কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির তাজউদ্দিন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা ডলার। পরে প্রধান অতিথিসহ অতিথিরা মাঠে উপস্থিত খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।
টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় জিসান স্মৃতি একাদশ ৩-০ গোলে বোসপাড়া একাদশকে পরাজিত করে জয়লাভ করে।
জয়ী দলের পক্ষে রকি দুটি এবং মাসুম একটি গোল করেন।