মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরি (দাহ পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে র্যালীর আয়োজন করা হয়।
সোমবার সকালে মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরি (দাহ পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়নের সভাপতি আকিব হোসেনের নেতৃত্বে র্যালীটি মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরি (দাহ পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়নের সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়।
র্যালীতে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরি (দাহ পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মিয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক (ভারপ্রাপ্ত সম্পাদক) ইউসুফ আলী খোকন,সহ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মিয়াজান আলী, লাইন সম্পাদক আলামিন হোসেন, কোষাধ্যক্ষ কামাল শেখ রিংকু, সদস্য কাবেল আলী,মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।