মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম গণসংযোগ ও পথসভা করেছেন। শুক্রবার বিকালের দিকে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার সাহেবপুর ও ভবানন্দপুর গ্রামে গণসংযোগ ও পথসভা করেন। গণসংযোগ কালে এ্যাডঃ ইয়ারুল ইসলাম বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ইয়ারুল ইসলামের সাথে ছিলেন।