মেহেরপুর নিউজ:
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নাম ফলোক উন্মোচন করে সুবিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়। পরে সুবিদপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুবিদপুর মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুবিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাহাবুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের মিয়া, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতিন প্রমূখ উপস্থিত ছিলেন।