মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া সত্য সংন্ধ ক্লাব মাঠে অনুষ্ঠিত ৫০তম গ্রীষ্মকালীন মেয়েদের হ্যান্ডবল টুর্নামেন্ট মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ঝাউবাড়িয়ার মাধ্যমিক বিদ্যালয় নিজ নিজ খেলায় জয়লাভ করেছে।
রবিবার সকালে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় টাইব্রেকারে হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে। নির্ধারিত সময় খেলাটি ৩-৩ গোলে আমিমাংসিত ভাবে শেষ হওয়ায় টাইব্রেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি ঘটানো হয়। এদিকে একই মাঠে অনুষ্ঠিত বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৫-০ গোলে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। এবং ঝাউবাড়িয়ার মাধ্যমিক বিদ্যালয় ৩-২ গোলে ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে।