মেহেরপুর নিউজ:
সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন! দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোর ও মেহেরপুর জেলায় সমবায় কার্যক্রম বিস্তৃতকরণ প্রকল্পের সুবিধাভোগী সদস্যদের ৪ দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের ৩য় দিনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
সোমবার মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর শালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয় অনুষ্ঠিত প্রশিক্ষণে আই এম ই ডিট পরিচালক মুহাম্মদ কামাল হোসেন তালুকদার,খুলনা বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম-নিবন্ধক ও প্রকল্প পরিচালক মোঃ মিজানুর রহমান, খুলনা জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসীমউদ্দীন, মেহেরপুর জেলা সমবায় কর্মকর্তা প্রভাষ চন্দ্র বলা, উপজেলা সমবায় কর্মকর্তা মনিরুজ্জামান, সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান তুষার প্রমুখ বক্তব্য রাখেন।