মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা শিক্ষা অফিসের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে জেলা শিক্ষা অফিস প্রাঙ্গণ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান, মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম,জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ,জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আখতারুজ্জামান, মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, তাজউদ্দীনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ সেখানে উপস্থিত ছিলেন।