গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাককে গাংনী উপজেলা শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমীতে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সর্বজন শ্রদ্ধেও সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী থানার বিদায়ী ওসি আব্দুর রাজ্জাক। এসময় বক্তব্য সিনিয়র সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী আমিরুল ইসলাম অল্ডাম,লুৎফুন্নেছা (গােপালনগর) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা সৈয়দ জাকির হোসেন, তূলা উন্নয়নের সাবেক অফিসার আব্দুল ওয়াদুদ,সাংবাদিক জুলফিকার আলী কানন।
এছাড়াও বক্তব্য রাখেন সাংস্কৃতিক কর্মী আজিজুল হক রানু, দেবীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,গাংনী উপজেলা শিল্পকলা একাডেমীর শিক্ষক এসএম সেলিম রেজা, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী সাহাজুল সাজু, চ্যানেল আই ক্ষুদে গানরাজ খ্যাত কণ্ঠশিল্পী উদয় বাউল,প্রভাষক রফিকুল ইসলাম বকুল, কণ্ঠশিল্পী রােজিবুল ইসলাম ও সাংবাদিক সাঈদ হাসান প্রমুখ। উল্লেখ্য,গাংনী থানার ওসি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুর রাজ্জাক বদলীজনিত কারণে যশাের কতােয়ালী থানায় যােগদান করবেন।