মেহেরপুর নিউজ:
মেহেরপুর এলজিইডির উদ্যোগে দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর হাটের ৪ তলা ভিত্তি বিশিষ্ট ২ তলা মার্কেট ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার বিকালে সদর উপজেলা শ্যামপুরে, শ্যামপুর হাটের ৪ তলা ভিত্তি বিশিষ্ট ২ তলা মার্কেট ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নাম ফলোক উন্মোচন করে শ্যামপুর হাটের ৪ তলা ভিত্তি বিশিষ্ট ২ তলা মার্কেট ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।এ সময় সেখানে মোনাজাত করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির মিয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান প্রমুখ এসময় সেখানে উপস্থিত ছিলেন।