মেহেরপুর নিউজ:
মেহেরপুর-১ আসনের সাবেক সাংসদ সদস্য প্রফেসর আবদুল মান্নানকে আগামী দিনের মেহেরপুর-১ আসনের নৌকার মাঝি ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেহেরপুর বাসীকে পাশে থাকার আহ্বান জানিয়ে গনসংযোগ করা হয়েছে।
রবিবার বিকালের দিকে এ গণসংযোগ করা হয়। জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খালেদুজ্জামান খান ডালিম এর নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের টেঙার মাঠ,গোপালপুর মধ্যাডাঙ্গাসহ বিভিন্ন স্থানে সাবেক সংসদ সদস্য প্রফেসর আবদুল মান্নানের পক্ষে গণ সংযোগ করেন। গণসংযোগ কালে আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের সাথে সরকারের জনকল্যাণমুখী বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন।
গণসংযোগে অন্যদের মধ্যে মির্জা গালিব উজ্জ্বল, মোঃ সাজেদুর রহমান সাজু, আবু তালহা বীন হাবিব জুয়েল, আব্বাস উদ্দীন,মোঃ খোকন শেখ, শেখ কায়সার হামিদ বুলবুল, রবিউল ইসলাম, রাজু আহমেদ, ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।