মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ ও মাদকবিরোধী কার্যক্রমের যুবদের ভূমিকা শীর্ষক যুব সমাবেশ ও যুবকদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গনে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী কার্যক্রমের যুবদের ভূমিকা শীর্ষক যুব সমাবেস ও যুবকদের মাঝে ঋণ বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আজহারুল ইসলাম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, যুব উন্নয়নের দপ্তরের পরিচালক (প্রশাসন) আব্দুল হামিদ খান,উপ-পরিচালক (অর্থ) কেএম জাহিদ হোসেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজা আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রশিক্ষিত যুবক স্বপন গাজী, শারমিন সুলতানা, প্রিয়াংকা হালদার,হোসেন কবীর, সূর্য সবুজ প্রমুখ। পরে সেখানে প্রশিক্ষিত যুবকদের মাঝে ঋণের চেক এবং সনদপত্র বিতরণ করা হয়।