মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পরিষদের অর্থায়নে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ জাফর গোলঘরের উদ্বোধন করা হয়েছে। রবিবার রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ফিতা কেটে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ জাফর গোলঘরের উদ্বোধন করেন।
এসময় পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,মেহেরপুর জেলা পরিষদের সদস্য শামীম আরা হীরা, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।