মেহেরপুর নিউজ:
র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে মেহেরপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে। সোমবার সকালে দিবসটি পালন করা হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ শামীম হোসেন, পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা শাহীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিব হাসান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলের রাব্বি, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামান,মেহেরপুর জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরন , জেলা সমবায় কর্মকর্তা প্রভাস চন্দ্র বালা প্রমূখ।
এদিকে এর আগে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে একটি র্যালী বের করা হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের নেতৃত্বে র্যালিটি মেহেরপুর পাবলিক লাইব্রেরি চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের নেতৃত্বে র্যালিতে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা শাহীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিব হাসান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক কাজী কাদের মোঃ ফজলের রাব্বি, টিটিসি’র অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামান,মেহেরপুর জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরন, জেলা সমবায় কর্মকর্তা প্রভাশ চন্দ্র বালা প্রমূখ।