মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর জেলা পর্যায়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শোলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা দান করেছে।
শুক্রবার দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শোলমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলের বড় ব্যবধানে ভবানিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের রেশমি ২টি,উর্মিলা, সাদিয়া ও মমতা একটি করে গোল করে। খেলার শোলমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উর্মিলা সেরা খেলোয়াড়। এবং একই দলের উর্মিলা, ফারজানা ও রেশমি যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা পুরস্কার লাভ করেন।