মেহেরপুর নিউজ:
সনাতন ধর্মাবলীদের সর্ববৃহৎ উৎসব আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান এবং সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম।
শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান এবং সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান এবং সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপন করার ব্যাপারে মতবিনিময় করেন।