মেহেরপুর নিউজ:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন গণসংযোগ ও পথসভা করেছেন। শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ফতেপুর গ্রামে গণসংযোগ ও পথসভা করেন।
বিকেলের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ফতেপুর গ্রামের প্রবেশদ্বারে পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ ফতেপুর গ্রামের মহিলারা তাকে ফুল ছিটিয়ে বরণ করে নেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ফতেপুর গ্রামের প্রতিটি সড়কে পায়ে হেঁটে গণসংযোগ করেন।
এসময় গ্রামের সকল শ্রেণী পেশার মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাকে স্বাগত জানান। ফরহাদ হোসেন তাদের সাথে কুশল বিনিময় করেন। পরে ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পথসভায় বক্তব্য রাখেন। বক্তব্যে ফরহাদ হোসেন তার বক্তবে বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মকাণ্ড তুলে ধরেন। এবং তার সময় মেহেরপুর জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে বক্তব্য রাখেন।
মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান, বুড়িপতি ইউনিয়নের সদস্য মিলন হোসেন এ সময় সেখানে উপস্থিত ছিলেন।