মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্মিলিত প্রায় কুড়ি হাজার শলাকা বিড়ি জব্দ করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। মেহেরপুর সদর উপজেলা সেক্রেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে দুপুরের দিকে আমঝুপি বাজারে মাহি ষ্টোরে তল্লাশী করে পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত ২০ হাজার শলাকা ষ্টার বিড়ি জব্দ করা হয়। স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম জানান ধুমপান ও তামাকজাত দ্রুব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ধারা ১০ এবং বিধি ২০১৫ এর ৯ এর ১(ঙ) মতে বিড়ি জব্দ করা হয়।