গাংনী প্রতিনিধি :
লাল্টু হােসেন নামের ৩৫ বছর বয়সী এক যুবক নিখােঁজ হয়েছেন। নিখােঁজ লাল্টু মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের সাইনুদ্দীনের ছেলে। গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে লাল্টু নওদাপাড়া বাজারে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়ে অদ্যবদি বাড়ি ফিরেনি। লাল্টুর গাঁয়ের রঙ ফর্সা। মুখমন্ডল গােলাকার। বাড়ি থেকে বের হওয়ার সময় তার গায়ে ছিল কাল রঙ এর গেঞ্জি ও পরনে ছিল জিন্স প্যান্ট।
পরিবারের লােকজন তাকে অনেক খােঁজাখুজি করে ব্যর্থ হয়। অবশেষে তার মা শেফালী খাতুন গত ১৪ সেপ্টেম্বর গাংনী থানায় একটি ডায়েরি করেন।