গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের মাইলমারী গ্রামে সরকারের নানামুখি উন্নয়নে ডিজিটাল প্রচারণা,লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মাইলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কৃষকলীগ নেতা ও ইউপি সদস্য কাবিরুল ইসলাম। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষকলীগের জাতীয় কমিটির অন্যতম সদস্য ও মেহেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, কাথুলী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক স্বাধীন আলী,স্থানীয় কৃষকলীগ নেতা খায়বার আলী প্রমুখ।