গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে শােভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার সময় গাংনী উপজেলা চত্বর থেকে একটি শােভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকী সেতুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। ,এসময় বক্তব্য রাখেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, গাংনী থানার ওসি (তদন্ত) মনােজিত কুমার নন্দী,