মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় শিক্ষা পদক -২০২৩ এ জেলা পর্যায়ে শ্রেষ্ট সভাপতি নির্বাচিত হয়েছেন মেহেরপুর সদর উপজেলার হান্নান গঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি , বাংলাদেশ টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি আলামিন হোসেন।
আলামিন হোসেন হান্নান খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর শিক্ষার মান উন্নয়নসহ শিক্ষার পরিবেশ এবং খেলাধুলায় বিশেষ ভূমিকা রাখায় এ বছর জেলা প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হন । মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের বাসিন্দা আলামিন হোসেন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় সাংবাদিক মহল তাকে অভিনন্দন জানিয়েছেন।