মেহেরপুর নিউজ:
মেহেরপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৩’র উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে দিবসটি উপলক্ষে জেলা শিশু একাডেমী চত্তর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ শামীম হাসান মেহেরপুর জেলা শিশু একাডেমী প্রাঙ্গণ বেলুন উড়িয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ’র উদ্বোধন করেন । এ সময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আইয়ুব হোসেন সেখানে উপস্থিত ছিলেন।