মেহেরপুর নিউজ:
জমি সংক্রান্ত বিরোধের ধরে সংঘর্ষে ইন্তাজ আলী, সোহেল রানা, শাকিল, আমিরুল, সাইফুল, সুমন, ইমদাদুল হক, জিয়া, ছানোয়ার খাতুন নামের নয় জন আহত হয়েছেন। আহতদের মেহেরপুর-২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার বিকালের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার সহগোলপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ইন্তাজ আলী সহগোলপুরের সোনাতন আলীর ছেলে, সোহেল রানা ও শাকিল ইন্তাজ আলীর ছেলে আমিরুল তাসের আলীর ছেলে, সাইফুল মহির উদ্দিনের ছেলে, সুমন ইকামত আলীর ছেলে, ইমদাদুল হক তাছের মোল্লার ছেলে, জিয়া মহিরুদ্দিনের ছেলে এবং ছানোয়ারা খাতুন সানোয়ার হোসেনের স্ত্রী। আহতদের মধ্যে সোহেল রানার অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া রেফার করা হয়েছে।
জানা গেছে জমি সংক্রান্ত বিরোধীদের জের ধরে সহগোলপুর গ্রামের ইন্তাজ আলী ও আমিরুলের মধ্যে কথা কাটাকাটির জেরধরে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় দলের মোট ৯ জন আহত হয়।