মেহেরপুর নিউজ:
জামাত-বিএনপি’র নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সদর উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার হলের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অন্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা সাজ্জাদুল আলম, আব্দুল রেজা, যুবলীগ নেতা আক্তার হোসেন প্রমুখ অবস্থায় ছিলেন।