মেহেরপুর নিউজ:
মেহেরপুর প্রেস ক্লাবে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল দৈনিক আমাদের সময়ের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী। বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাতটায় মেহেরপুর জেলা প্রতিনিধি মীর শিশিরের সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মীর রওশন আলী মনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের সাংবাদিক গোলাম মোস্তফা, চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক রাশেদুজ্জামান, এখন টেলিভিশনের মেহেরপুর প্রতিনিধি মুজাহিদ আল মুন্না, মেহেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেন ইয়ামিন মুক্ত, মেহেরপুর নিউজের স্টাফ রিপোর্টার মেহেরাব হোসেন, বৈশাখী টেলিভিশনের মেহেরপুর প্রতিনিধি কাজল ইসলাম সহ গণ্যমান্য সংবাদকর্মীরা।