গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হােসেন।
বুধবার দিনব্যাপী তিনি এ গণসংযোগ করেন।
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে তথা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পূনরায় প্রধানমন্ত্রী করার লক্ষে এ গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা আল ফারুকসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।