মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার যুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ।
বৃহস্পতিবার দুপুরের দিকে যুগিন্দা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। যুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিমের সভাপতিত্বে এর আগে বিভিন্ন প্রতিযোগিতা এবং পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।