মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গোপালপুর যুব সম্প্রদায়ের উদ্যোগ গোপালপুর ফুটবল টুর্নামেন্টে ঝাউবাড়িয়া ফুটবল একাদশ ২য় দল হিসাবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
রবিবার বিকালেগোপালপুর মাঠে অনুষ্ঠিত ২য় সেমিফাইনাল খেলায় ঝাউবাড়িয়া ফুটবল একাদশ ২-১ গোলে কাঠালপোতা ফুটবল একাডেমিকে পরাজিত করে। খেলায় প্রথমার্ধের ৬ মিনিটের মাথায় ঝাউবাড়িয়া ফুটবল একাদশের শহীদুল এবং ২৫ মিনিটের মাথায় আসিফ একটি করে গোল করেন। খেলার শেষ মুহূর্তে কাঁঠালপোতা ফুটবল একাডেমির খালেদুল গোল করে গোলের ব্যবধান কমান। খেলায় বিজয় দলের আসিফ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। সজীব স্পোর্টসের পক্ষ থেকে ম্যান অব দ্যা ম্যাচে পুরস্কার তুলে দেওয়া হয়। টুর্নামেন্ট কমিটির সদস্য নেকিন, আনসার ও বগা ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।